1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

রূপগঞ্জের জঙ্গলবাড়ি রিসোর্টে হামলা-ভাঙচুর: চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

মো. ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে জঙ্গলবাড়ি রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল চাঁদাবাজ—এমন অভিযোগ পাওয়া গেছে। হামলা ঠেকাতে গেলে রিসোর্টের দুই কর্মচারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

ঘটনাটি ঘটে গত ১ ডিসেম্বর বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর এলাকায়। এ ঘটনায় রিসোর্টের মালিক রিপন মিয়া ৬ ডিসেম্বর সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রিপন মিয়া জানান, দীর্ঘদিন ধরে জিন্দা এলাকার মুন্না মিয়া, সোহান ও রাজীবসহ তাদের লোকজন প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ১০–১২ জনের একটি দল রামদা, ছুরি ও চাইনিজ কুড়ালসহ অস্ত্রসজ্জিত হয়ে রিসোর্টে হামলা চালায়। তারা সিসি ক্যামেরা, মূল্যবান আসবাবপত্র ভাঙচুর এবং নগদ এক লাখ বিশ হাজার টাকা লুট করে। বাধা দিলে কর্মচারী আকিব ও সানিকে মারধর করে আহত করা হয়। হামলাকারীরা প্রতিবেশী চাঁদা না দিলে আবারো হামলার হুমকিও দিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার করে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com