1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রস্তুতি জিম্বাবুয়েতে নিচ্ছেন টাইগাররা?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি মাসেই দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে অসিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের আগে জিম্বাবুয়ে সফরে গিয়ে প্রথমবার পূর্ণাঙ্গা (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরে প্রথম ফিকশ্চারে ছিল শেষ ম্যাচ ২৭ জুলাই। তাই ২৮ জুলাই ছিল দেশে ফেরার ফ্লাইট; কিন্তু পরে ফিকশ্চার পরিবর্তন করে ২৭ থেকে ২৫ জুলাই করা হয়। তাই খেলা শেষ হওয়ার পরও তিন দিন বেশি জিম্বাবুয়ে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে।

সিরিজ শেষ হওয়ার পরও জিম্বাবুয়ে তিন দিন বেশি অবস্থান করায় বসে না থেকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেদের প্রস্তুতি সারলেন টাইগাররা। কারণ দেশে ফিরে মাত্র তিন দিনের বিশ্রাম শেষে পঞ্চম দিনেই মাঠের লড়াইয়ে অংশ নিতে হবে।

জিম্বাবুয়ের মাঠে প্র্যাকটিসের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ম্যানেজার আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, জিম্বাবুয়েতে রাতে প্রচণ্ড ঠাণ্ডা। কখনো কখনো তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কিন্তু এর মধ্যেও মঙ্গলবার সকাল ৭টার মধ্যে ক্রিকেটাররা উঠে নিজ উদ্যোগে জিমে গিয়ে ফিজিক্যাল ট্রেনিং করেছে। প্র্যাকটিসে সবাই সিরিয়াস ছিল।

প্রসঙ্গত, আগামী ৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের সব ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com