1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে

পানছড়িতে বিজিবির মানবিক উদ্যোগ: পানীয় জল, সেলাই মেশিন, ঘর নির্মাণ সামগ্রীসহ বিস্তৃত সহায়তা বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্যের পাশাপাশি ৩ বিজিবি লোগাং জোন জনকল্যাণমূলক কার্যক্রমেও সমানভাবে ভূমিকা রেখে চলেছে।

লোগাং জোনে প্রতি মাসে দুঃস্থ মহিলাদের সেলাই মেশিনের জন্য আবেদন যাচাই, পানীয় জলের সংকট নিরসনে উদ্যোগ, এবং বিভিন্ন অসহায় মানুষের সহায়তায় নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে পানছড়ির দুর্গম অংজ পাড়ায় একাধিক জনকল্যাণমূলক সহায়তা প্রদান করে ৩ বিজিবি। এর মধ্যে ছিল— পানীয় জলের অভাব দূর করতে নলকূপ স্থাপন
দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান
অসহায় পরিবারের ঘরের ছাউনির জন্য টিন ও নগদ অর্থ সহায়তা।

দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খাতা ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,“সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ পানি নিশ্চিতকরণ ও নানা জনকল্যাণমূলক উদ্যোগে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি।”

বিজিবির এসব কার্যক্রম সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে স্থানীয়রা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com