1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

শিক্ষার উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান গণফোরাম প্রার্থী টি এইচ এম জাহাঙ্গীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : যারা বাহাত্তরের সংবিধান, একাত্তরের মহান মুুক্তযুদ্ধকে অস্বীকার করে, ধর্মের নামে বিভেদ ছড়ায়, যারা ভোটারদের বেহেস্তের টিকেট দেয়, ধোকা দিয়ে ভোট নেয় তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে বর্জন করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনে গণফোরাম প্রার্থী টিএইচ এম জাহাঙ্গীর। শনিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান।

গণফোরাম প্রার্থী টিএচএম জাহাঙ্গীর বলেন, গণফোরাম বাংলাদেশের ১৩৩টি আসনে প্রার্থী দিয়েছে। সুনামগঞ্জে তিনটি আসনে মনোনয়ন দিয়েছে। আমরা নির্বাচিত হলে শিক্ষার উন্নয়নে কাজ করে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলবো। যারা ধর্মের নামে বিভেদ বাড়ায় তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, না। কারণ এই ভোট হচ্ছে আমানত। এই আমানত দুর্নীতিবাজ, লুটেরা, ধোকাবাজ, পুজিবাদী ও সন্ত্রাসী লালন পালনকারীদের ভোট দিবেন না।

তিনি নির্বাচিত হলে সুনামগঞ্জ-৫ আসনের শিক্ষা ও শিল্প উন্নয়নে ভূমিকা নিবেন উল্লেখ করে বলেন, ছাতক দোয়ারাবার সাড়ে চার লাখ মানুষের মধ্যে যদি চারশ মানুষও আমাকে ভোট দেয় আমি তাদের আমানত নষ্ট করবো না। আমি এই এলাকার শিক্ষার ঝড়ে পড়া ও শিল্পায়ন নিয়ে কাজ করবো। শিক্ষার উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করবো।

সাংবাদিক সম্মেলনে সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com