1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে প্রত্যন্ত পল্লীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাগাজিন অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাগাজিন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহর থেকে প্রায় ২২ কিমি দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুলে এই নতুন উদ্যোগে শিক্ষার্থীদের উৎসাহের সাথে অংশগ্রহণ করতে দেখা গেছে।
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা ইয়াছমিন আরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুসা আলী। সহকারী শিক্ষিকা মালেকা বানু, শাহিনা চৌধুরী ও আলী আকবর।
অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা ইয়াছমিন আরা পারভীন জানান, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, দেশপ্রেম, সংস্কৃতি চর্চা,মূল্যবোধ জাগ্রত করার কাজটি তাদের কাছে উপভোগ্য করে পরিবেশন করাই এই ম্যাগাজিন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবক সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে অভিভাবক সমাবেশ করা হয়ে থাকে ।
এ সময় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান,নৃত্য,কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুসা আলী বলেন, শিক্ষার দ্যুতি প্রত্যন্ত গ্রামাঞ্চলে কমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য শিক্ষক অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com