1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

মুন্সীগঞ্জে মধ্যরাতে থেমে থাকা ঝুটবোঝাই ট্রাকে আগুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি) :  মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকে থাকা মালামাল পুড়ে প্রায় ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এই ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে জুট বোঝাই একটি ট্রাকে আগুন দেখতে পান স্থানীয়রা। ট্রাকটিতে কাগজের তৈরি কার্টুন জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নির্বাপনে সক্ষম হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, ‘ রাত ৩টা ৪০ মিনিটের দিকে আমরা খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমরা অগ্নি নির্বাপনের কাজ শুরু করি। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে তবে সম্পূর্ণ নির্বাপন করতে প্রায় ৪৫ মিনিটের মত সময় লাগে। ট্রাকটিতে মূলত কাগজ তৈরি করার জন্য আনা পুরাতন কার্টুন জাতীয় জিনিসপত্র ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে তবে আমরা প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঘটনার সময় ট্রাকের চালক এবং হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন দেখে তারা লাফিয়ে নিচে নেমে যান। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে বাহির থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘ কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা বলা কঠিন তবে একটি ট্রাকে আগুন লেগেছে। এই ঘটনার পর মহাসড়কের গজারিয়া অংশে আমরা পুলিশি তৎপরতা বাড়িয়েছি’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com