1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

বিদেশি শট গান সহ কিবরিয়া মিয়াজী ডাকাত দলের ৫ সদস্য চাঁদপুরে আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি) চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত যাকাত কিবরিয়া মিয়াজীর বাহিনীর ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড
সময় আটককৃতদের কাছ থেকে ১ বিদেশি শর্ট গান ১টি দ্রুতগতির স্পিড বোর্ড ও বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয় ।
দীর্ঘদিন ধরে এই গ্রুপটি অভ্যন্তরীণ নৌ-রুটে চলাচলকারী নৌযানগুলোতে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপকর্ম করে আসছিল।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক একই দিন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা সূত্রে কোস্ট গার্ড তথ্য পায় যে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ মোহনপুর এলাকায় সক্রিয় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে বাল্কহেডে ডাকাতির সময় হাতেনাতে কিবরিয়া মিয়াজীর ৫ জন সদস্যকে আটক করা হয়।
আটক ডাকাত সদস্যদের কাছ থেকে ১টি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকিটকি, ৬টি মোবাইল এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়ে। এছাড়া তাদের ব্যবহৃত ১টি স্পিড বোটও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন, অভ্যন্তরীণ নৌপথকে সম্পূর্ণ নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com