1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান- দুধচকীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কদমতলী হযরত দরিয়া শাহ (রহ,) মাজার জামে মসজিদ সিলেট এর সাবেক ইমাম ও খতীব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, রবিবার এক বিবৃতিতে উল্লেখ করেন, দেশের লাখ লাখ শিশুদের প্রাথমিক জ্ঞান প্রদান করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে দেশের শিক্ষা ব্যবস্থার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। অতএব, সরকারের দায়িত্ব হচ্ছে তাদের দাবিগুলো চিন্তাশীল ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে দ্রুত সমাধানের দিকে নিয়ে আসা।
দুধরচকী বলেন, আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের প্রতি এমন আচরণ সত্যিই দুঃখজনক। যে শিক্ষক জাতির ভবিষ্যৎ গড়ার কাজ করেন, তাদের সাথে সংলাপ ও আলোচনা না করে বলপ্রয়োগ কেবল পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। দেশের শিক্ষা-পরিবেশ এমন অস্থিরতায় পড়ে গেলে তা কারোর জন্যই মঙ্গলজনক নয়।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরো জানান, বার্ষিক পরীক্ষা সামনে—এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী কর্মবিরতি কিংবা অচলাবস্থা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাই সরকারের পাশাপাশি শিক্ষক সমাজেরও দায়িত্বশীলভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা জরুরি। সরকারের নিকটে দ্রুত উদ্যোগ নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার প্রত্যাশা করি—এটাই জাতির আকাঙ্খা।
দুধরচকী আরও বলেন, আমি আশা করি সরকার অহমিকা ও কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের তিনদফা দাবি ন্যায় ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করবে এবং সমঝোতার মাধ্যমে আন্দোলনকে সমাপ্ত করে শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com