1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

ঠাকুরগাঁওয়ে ৪৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১০,৯৩০ জন এবং জেলায় সবসহ প্রায় ৪৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। জেলার কৃষি বিভাগ জানায়, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে জেলায় প্রায় ৪৩ হাজার কৃষককে ৫৭৩০ হেক্টর জমিতে রবিশস্য চাষ করবার জন্য এই সরকারি প্রণোদনার আওতায় আনা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা চত্বরে এই বীজ ও সার বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ-সার তুলে দেয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ।

উল্লেখ্য যে, ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০,৯৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদামসহ রাসায়নিক সার বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলায় এই প্রণোদনার আওতায় ১৪৬০ হেক্টর জমিতে রবিশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, কৃষি খাত সরকারের সবচেয়ে অগ্রাধিকার খাত। এখানকার উন্নতিই দেশের সামগ্রিক উন্নয়নের সবচাইতে বড় মাপকাঠি। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগমুক্ত ঠাকুরগাঁও জেলার কৃষক ভালো উৎপাদন করে সারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা নিতে পারেন। সে কারণেই সরকারের কৃষকের পাশে এই এগিয়ে আসা।আমাদের এই জনপদের অধিক উৎপাদন সেরকম ভূমিকাই রাখবে বলে আমাদের বিশ্বাস।

পজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, ক্রমবর্ধমান এই প্রণোদনার আওতায় কৃষি বিভাগ নিবিড়ভাবে রবিশস্য উৎপাদনের কাজে কৃষকদের পাশে থেকে আধুনিক প্রযুক্তিসহ আপদকালীন পরামর্শ প্রদান করবে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এ বছর জেলায় মোট ৪২,৯০০ কৃষককে ৫,৭৩০ হেক্টর জমিতে রবি মৌসুমের উল্লেখিত ফসল উৎপাদনের জন্য এই সরকারি কৃষি প্রণোদনার আওতায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com