1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

পানছড়িতে ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : গৌরব ও ঐতিহ্যের ৭৬ বছর পেরিয়ে ৭৭ বছরে পদার্পণ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম, ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন ও ৭ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক এসএম ইমরুল কায়েস।

৩ বিজিবির ক্যাপ্টেন নাইমুল মুসফিক জানান, ব্যাটালিয়নটি ১৯৪৮ সালের ১ নভেম্বর সিলেটের শমসেরনগরে প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ১৮ জন বীর সৈনিক শহিদ হন। ১৯৯৯ সালে সরকার ব্যাটালিয়নটিকে রেজিমেন্টাল কালার পতাকা প্রদান করে।

বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ জাতীয় নিরাপত্তা রক্ষায় বিজিবি অনন্য ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন বিজিবি’র প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা আরও বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com