1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

দলিল লেখক মোস্তাফিজুর রহমান কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নে দলিল লেখকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

মোস্তাফিজুর রহমান মল্লিক বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাঁকে বুধবার সংবর্ধনা দেয়া হয়।

গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক, সহকারী নকল নবীশ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা শহর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ ও বিশেষ অতিথি ছিলেন সদর সাব রেজিস্ট্রার মো. লাবীব আফতাব।

বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা শাখার সভাপতি আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ, অফিস সহকারী আনিছুর রহমান, দলিল লেখক সমিতির সদস্য শহিদুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দলিল লেখক জাহাঙ্গীর আলম।
সংবর্ধনার জবাবে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক বলেন, দেশের ৩০ লাখ দলিল লেখক রয়েছেন।

তারা দেশের উন্নয়নে মানুষকে সেবা দিয়ে চলেছেন। দলিল লেখকদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে তিনি তাদের পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com