1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

কালিহাতীতে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানাম যজ্ঞ ও অষ্টকালীন নীলাকীর্তন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব মানবকল্যাণ, দেশ ও জাতির মঙ্গল কামনা এবং স্বর্গীয় আত্মাদের সদগতি কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউল -টিয়া মহাশ্মশান ঘাট প্রাঙ্গণে শুরু হয়েছে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও অষ্ট -কালীন নীলাকীর্তন।

প্রথম বার্ষিকী শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় মহোৎসব চলবে ১৬ প্রহরব্যাপী — যা শুরু হয়েছে ২০ অক্টোবর এবং শেষ হবে ২৪ অক্টোবর ২০২৫ তারিখে।

অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী শ্রী পরেশ চন্দ্র ধর ও নিতাই চন্দ্র জোয়াদ – দার। পৃষ্ঠপোষক শ্রী জয়দেব চন্দ্র কর। সভাপতি কমল চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ চন্দ্র পোদ্দার এবং কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এলাকার ভক্তবৃন্দ ও আউলটিয়া মহাশ্মশান কমিটির সদস্যরা।

আধ্যাত্মিক আবহে মুখরিত এ যজ্ঞমঞ্চে দেশজুড়ে আগত বিভিন্ন সম্প্রদায়ের কীর্তনদল মধুর হরিনাম পরিবেশন করছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য —
শ্যামসুন্দর সম্প্রদায় (খিলদা, কালিহাতী),
নিত্যানন্দন সম্প্রদায় (আউলটিয়া, কালিহাতী),
লোকনাথ সম্প্রদায় (রাজাফৌয়, টাঙ্গাইল),
রাধামন্দির সম্প্রদায় (খুলনা),রাধাগোবিন্দ সম্প্রদায় (পাটিতা পাড়া, টাঙ্গাইল),শ্রী পাগল সম্প্রদায় (সিংহরাগী, দেলদুয়ার),ও বীণাপাণি সম্প্রদায় (গাইবান্ধা)।।। বিশেষ আকর্ষণ ছিল শ্রীশ্রী বেণীমাধব সম্প্রদায়, নওগাঁ-এর পরিবেশিত মনোমুগ্ধকর লীলা কীর্তন,এছাড়া কুমারী মুক্তি নন্দী বর্ষা (দেলদুয়ার) ও আনন্দ চন্দ্র পাল (কালিহাতী)-এর সুরেলা কীর্তন শ্রোতাদের আবেগাপ্লুত করেছে। পবিত্র গীতা পাঠে অংশ নিচ্ছেন গোপাল চন্দ্র দাস (আউলটিয়া), অমর চন্দ্র ধর (বাগুটিয়া) ও গোপাল চন্দ্র (সিলিমপুর)।

ভক্তদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ ভরে উঠেছে ‘হরি বোল’ ধ্বনিতে। আয়োজকরা জানান, এ মহানাম যজ্ঞের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com