1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে দুমকি উপজেলায়, এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি।।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩২৬ বার দেখা হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার। দুমকী (,পটুয়াখালী) প্রতিনিধিঃ শিক্ষা উপদেষ্টার ঘোষণার পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় আংগারিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুপার মাও,এনায়েতুর রহমান, দুমকী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকগণ। বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করবেন, কিন্তু এখনও তা কার্যকর হয়নি।বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে অবিলম্বে সরকারকে প্রতিশ্রুত সুবিধাগুলোর প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায়, তারা পরবর্তী ধাপে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com