1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

কালিহাতীতে ভাবগাম্ভীর্যে পালিত লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৭১ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি: আধ্যাত্মিক সাধক ও ফকির দর্শনের প্রবর্তক মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস সরকারি স্বীকৃতির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও ভক্তির আবেশে পালিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী নানা আধ্যাত্মিক আয়োজনে কেন্দ্রীয় সাধু সংঘ দিবসটি পালন করে। ভোরের আলো ফোটার আগেই সংঘের প্রাঙ্গণ ভরে ওঠে ভক্ত, বাউল ও সাধুসন্তদের পদচারণায়। চারদিকে ভেসে আসে একের পর এক লালনগীতির সুর। সুরের তরঙ্গে ছড়িয়ে পড়ে মানবতার মর্মবাণী, প্রেম ও ঐক্যের বার্তা।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, আধ্যাত্মিক বক্তব্য, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরিমোহন পাল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির, জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, সাংবাদিক আতোয়ার রহমান, সাংবাদিক শুভ্র মজুমদারসহ স্থানীয় সমাজসেবক ও অসংখ্য বাউল–ভক্তবৃন্দ।

বক্তারা বলেন, লালন সাঁইজি ছিলেন মানবতার মহান দার্শনিক, যিনি জাত, ধর্ম, বর্ণের ভেদরেখা মুছে মানুষে মানুষে ভালোবাসা, সাম্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন।

দিনব্যাপী এই আয়োজনে আশপাশের অঞ্চল থেকে আগত সাধু, বাউল ও লালনভক্তদের মিলনে কেন্দ্রীয় সাধু সংঘের প্রাঙ্গণ পরিণত হয় এক মহামিলনমেলায়। আধ্যাত্মিক ভাব, সঙ্গীত ও মানবতার আলোয় উদ্ভাসিত এ তিরোধান দিবসের সমাপ্তি ঘটে লালনের চিরন্তন বাণীতে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com