1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

কক্সবাজারে প্রথমবার আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট শুরু হতে যাচ্ছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশে প্রথমবারের মতো কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।
আগামী ২১-২৩ নভেম্বর আয়োজিত এই তিন দিনের উৎসবকে ঘিরে কক্সবাজার রূপ নেবে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের মিলনমেলায়। বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকো-এর অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।
টুর্নামেন্টে অংশ নেবে দেশের শীর্ষ ১৬টি কর্পোরেট দল, যেখানে থাকবেন প্রায় ৩২০+ খেলোয়াড়, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তা। ক্রিকেটের পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে থাকছে কনসার্ট, দেশীয় ও আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল এবং বিচ ক্লিনিং ক্যাম্পেইনসহ সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম। প্রতিদিন প্রায় ২০,০০০ দর্শক এবং কোটি সংখ্যক ডিজিটাল দর্শকের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠবে এক অনন্য জাতীয় উৎসব।
এই ইভেন্ট এর আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৯ অক্টোবর ২০২৫, বুধবার একটি অ্যানাউন্সমেন্ট প্রেস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, এবং আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরা ভিশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ রবিউর রহমান (রবিন), পরিচালক জনাব আহসান আলী, জনাব ইমরান হোসেন বাধন, জনাব তুহিন বেপারী এবং চেয়ারম্যান জনাব মোঃ ইব্রাহিম খলিল। এছাড়াও অনুষ্ঠানে ইমপ্লিমেন্টেশন পার্টনার স্পেলবাউন্ড এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাবিবুল বাশার সুমন বলেন, “আমাদের দেশের কর্পোরেট হাউসগুলো যদি এভাবেই খেলাধুলা, সমাজ ও পরিবেশের উন্নয়নে এগিয়ে আসে, তবে বাংলাদেশ আরও প্রাণবন্ত, আরও ইতিবাচক এক দৃষ্টান্ত হয়ে উঠবে।”
অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ ইব্রাহিম খলিল বলেন, “এই আয়োজন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি আমাদের জাতীয় ঐক্য, কর্পোরেট সম্প্রীতি, সংস্কৃতির উৎসব এবং পর্যটন প্রসারের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।”
অতিথিরা আরও জানান, সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে Physically Challenged Cricketers Cricket Carnival-Season।। বাংলাদেশের ইতিহাসে এটি হবে শারীরিকভাবে চ্যালেঞ্জড ক্রিকেটারদের প্রথম জাতীয় পর্যায়ের উৎসবমুখর টুর্নামেন্ট। দেশের আটটি বিভাগ থেকে ৮টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। এছাড়াও এবারের বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ১২ ডিসেম্বর রাজধানীর হাতির ঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ভিক্টোরি ম্যারাথন প্রতিযোগিতা যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুধুই একটি প্রতিযোগিতা নয়, এটি কক্সবাজারের সমুদ্র সৈকতকে জীবন্ত ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। বিচ ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড় ও দর্শকরা এক অনন্য অভিজ্ঞতা পাবেন, যেখানে ক্রীড়া, সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতা একসাথে মিলিত হয়ে উৎসবের আনন্দ বাড়াবে। সমুদ্রের তীরে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি উৎসাহিত করা এবং দেশের কর্পোরেট ও ক্রীড়া সম্প্রদায়ের মধ্যে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি করা এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com