1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

দীঘিনালায় আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে সম্প্রীতি সভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানকে সামনে রেখে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান এবং সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো. মাইন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “ধর্মীয় উৎসব শুধু আনন্দের নয়, এটি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার অন্যতম মাধ্যম। সব সম্প্রদায়ের মানুষ সহযোগিতা ও সহমর্মিতার সঙ্গে উৎসব উদযাপন করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা পায়।” তিনি রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলিতভাবে সহযোগিতার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, বিএনপি উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। এর মধ্যে ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক নন্দশ্রী ভান্তে, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, কার্বারী প্রতিনিধি হেমাব্রত চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সত্রেন্দ্রীয় চাকমা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি নলেজ চাকমা, দীঘিনালা জোন প্রতিনিধি জনি মোল্লা, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জামালুল হাসান, নাগরিক কমিটির প্রতিনিধি আল আমিন হাওলাদারসহ অনেকে।

সভায় বক্তারা আসন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com