1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রাশিয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল রাশিয়া। পশ্চিমা দেশগুলোর এসব সামাজিক যোগাযোগ মাধ্যম রাশিয়ার স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

আসছে জানুয়ারিতে এসব ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে পাস হওয়া আইন কার্যকর করতে যাচ্ছে পুতিন প্রশাসন।

চলতি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নতুন আইন পাস করে রাশিয়া। এই আইনের আওতায়, দেশটিতে কমপক্ষে পাঁচ লাখ সদস্য আছে এমন প্ল্যাটফর্মকে নির্দিষ্ট কিছু বিধিবিধান মানতে হবে।

এসব বিধানের মধ্যে অন্যতম হচ্ছে, রাশিয়ায় সেই ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি অফিস বা শাখা অফিস খুলতে হবে। দেশটির নিজস্ব আইন অনুযায়ী, সেই অফিসের নিতে হবে অনুমোদন। বিজ্ঞাপন থেকে আয় করা অর্থের একটি অংশ কর আকারেও প্রদান করতে হবে রুশ সরকারকে।

আগামী বছরের প্রথম দিন অর্থাৎ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে। আর এর মাঝের সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে এসব আইন বাস্তবায়নে বা আইন মেনে চলতে যা যা দরকার সেই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এমনটা না হলে সেদিনই রাশিয়ায় বন্ধ করে দেওয়া হবে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রম।

অবশ্য কারও প্রতিই কঠোর কিছু আসবে না বলে আশ্বাস দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কাউকেই বন্ধ করার কোনও ইচ্ছা নেই আমাদের বরং তাদের সঙ্গে মিলে আমরা একসঙ্গে কাজ করতে চাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন তারা আমাদের শর্তগুলো মানতে পারে না এবং রাশিয়ান আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে পারে না তখন তারা আমাদের দূরে ঢেলে দেয়।

পুতিন আরও বলেন, যদি তারা আমাদের দেশে কার্যক্রম করতে চায়, অর্থ আয় করতে চায় তাহলে তাদের আমাদের আইন মানতেই হবে।

বর্তমানে দেশটিতে গুগলের বিরুদ্ধে একটি তদন্ত চলমান আছে। রাশিয়ান ব্যবহারকারীদের তথ্য রাশিয়ার বাইরে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ব্যবহারকারীদের তথ্য রাশিয়ান সার্ভারেই সরিয়ে নেওয়া হয়েছে এমনটা প্রমাণ করতে না পারলে গুগলের বিরুদ্ধে ৮২ হাজার মার্কিন ডলার জরিমানা করতে পারে রুশ প্রশাসন।

এছাড়াও দেশটির আইন না মানায় বেশকিছু ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ থাকার নজিরও রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিডিও স্ট্রিমিং সাইট ডেইলি মোশন এবং পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকড ইন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com