1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

কুড়িয়ে পাওয়া বালিশে রক্তে লেখা ‘১১০৬২৫’, ডেলিভারি বয়ের বুদ্ধিতে বেঁচে গেল নারী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : অবিশ্বাস্য এক ঘটনা ঘটে গেছে চীনের সিচুয়ান প্রদেশে। গ্রীষ্মের ছুটিতে ডেলিভারি বয়ের কাজ করা বিশ্ববিদ্যালয় ছাত্র ঝাং প্রতিদিনের মতোই পার্সেল পৌঁছে দিতে যাচ্ছিলেন তার গন্তব্যে। হঠাৎই রাস্তার ধারে দেখতে পেলেন একটি বালিশ। অন্য পথচারীরা সেটিকে এড়িয়ে গেলেও কৌতূহলী ঝাং হাতে তুলে দেখেন বালিশটি।

হাতে নিয়েই মুহূর্তেই চমকে ওঠেন তিনি—বালিশের উপর রক্ত দিয়ে লেখা একটি সংখ্যা: ‘১১০৬২৫’।

প্রথমে ভয় পেলেও দ্রুত নিজেকে সামলে পুলিশে খবর দেন ঝাং। আর সেই ফোনেই বাঁচে এক নারীর জীবন।

পুলিশ জানায়, সিচুয়ান প্রদেশের একটি বহুতল ভবনের ২৫ তলায় একাই থাকতেন ওই মহিলা। ঘর পরিষ্কারের সময় দুর্ঘটনাবশত দরজা বন্ধ হয়ে এক কামরায় আটকে পড়েন তিনি। মোবাইল ফোন ছিল অন্য ঘরে, ফলে সাহায্যের জন্য কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তিনি। প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিলেন তিনি।

চরম অসহায় অবস্থায় জানালা দিয়ে একটি লাল পোশাক ঝুলিয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন ওই নারী, কিন্তু তাতে লাভ হয়নি। শেষমেশ আঙুল কেটে রক্ত দিয়ে বালিশে লিখে ফেলেন ‘১১০৬২৫’। এর মধ্যে ১১০ হলো চীনের জরুরি হেল্পলাইন নাম্বার। আর ৬২৫ তার অ্যাপার্টমেন্ট নম্বর।

কোডটি লিখে বালিশটি জানালা দিয়ে নিচে ছুঁড়ে ফেলেন তিনি। সেই সংকেতই পৌঁছে যায় ঝাংয়ের হাতে।

ঝাংয়ের ফোন পেয়ে পুলিশ দ্রুত ওই অ্যাপার্টমেন্টে গিয়ে দরজা ভেঙে মহিলাকে উদ্ধার করে। উদ্ধার করার সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে জ্ঞান ফিরলে কেঁদে ফেলেন স্বস্তি ও কৃতজ্ঞতায়।

উদ্ধার হওয়ার পর ঝাংকে ওই নারী পুরস্কার দিতে চাইলেও তিনি তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন। পুলিশের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয় ঝাংকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com