1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

সহনশীল ও ধৈর্যশীল আচরণে নেতাকর্মীদের প্রতি আমিনুল হকের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি হলো সাধারণ মানুষের দল। তাই দলের কোনো নেতাকর্মী যেনো জনগণের উপর অন্যায় বা প্রভাব বিস্তার না করে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ভোলা বহুমুখী সমবায় সমিতির আয়োজনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “আমাদের প্রত্যেকটি জায়গায় সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করতে হবে। আওয়ামী লীগ যেভাবে সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করেছে, আমি আমার বিএনপি নেতা-কর্মীদের স্পষ্ট নির্দেশ দিচ্ছি -দয়া করে আপনারা সাধারণ মানুষের ওপর কোনো অন্যায় করবেন না, কোনো প্রভাব বিস্তার করবেন না। যদি কেউ করে, তবে আমি নিজেই তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “আমরা চাই বিএনপি জনগণের দল হয়ে থাকুক। আমাদের রাজনীতি জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য। আমার নির্বাচনী এলাকা পল্লবী-রূপনগরের প্রতিটি মানুষের পাশে থেকে আমি তাদের সমস্যার সমাধানে কাজ করতে চাই। আমি শুধু একজন প্রার্থী নই – ধানের শীষের প্রতিনিধি হয়ে আপনাদের পাশে থাকতে চাই।”

সভায় তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com