1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি সায়েন্সল্যাব এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ আমরা এখনও জানতে পারিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

উভয়পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট ও ধানমন্ডি থানা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে।

প্রসঙ্গত, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন।

এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী। বারবার এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক ও সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com