1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

কিংস পাটি এনসিপি, বর্তমান সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে – খাইরুল কবির খোকন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন কিংস পাটি এনসিপি, তারা সরকারে না গিয়েও বর্তমান সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে,তারা প্রটোকল পাচ্ছে, তারা ডিসি,এসপি,ওসি বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে।বুধবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন এনসিপি বলছে সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না। আমরা বিএনপি ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জাতীয় নির্বাচনের জন্য। অনির্বাচিত সরকারের হাতে দেশ জাতি কখনও নিরাপদ নয়।খোকন আরো বলেন জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে নির্বাচন যত সুষ্ঠ ও নিরপেক্ষ হবে বিএনপি’র জন্য ততই ভালো আগামী দিনে টু থার্ড মেজরিটি নিয়ে ২৮০ আসনে বিএনপি জয় লাভ করবে। ষড়যন্ত্র করে কেউ বিএনপির ক্ষতি করতে পারবেনা।

এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কমিটির প্রধান সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক,কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ন আহবায়ক এ্যাড, জামিনুল হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com