1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া সাতটি দেশ ও শীর্ষ নেতাদের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস।

এই তালিকায় রয়েছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, গ্যাবোনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এনগুয়েমা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নদুহুঙ্গিরেহে এবং পাকিস্তান সরকার।

গত ২০ জুন পাকিস্তান সরকার ‘ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিরসনে মধ্যস্থতার জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করে।

পরে গত ৮ জুলাই বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ‘শান্তি প্রতিষ্ঠায়’ ভূমিকা রাখার জন্য নোবেলের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এছাড়া গত মাসে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সীমান্তে সংঘাত বন্ধ এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য গত ৭ আগস্ট ট্রাম্পের নাম সুপারিশ করেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত।

অন্যদিকে গত সপ্তাহে ওয়াশিংটনে আজারবাইজান এবং আর্মেনিয়ার শান্তি চুক্তি সইয়ের করার পর দুই দেশের শীর্ষ নেতা আলিয়েভ এবং পাশিনিয়ান যৌথভাবে ট্রাম্পকে এই পুরস্কারের জন্য সুপারিশ করার ঘোষনা করেন।

সূত্র: তাস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com