1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য – আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আমরা চাই সহনশীল, ধৈর্যশীল এবং প্রত্যেকটি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা সমাধান করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য।”

শুক্রবার বিকেলে পল্লবীর বাউনিয়াবাধে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রত্যেকটি সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করবেন। ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে। প্রভাব বিস্তার নয়, বরং মানুষের সাথে মিশে মতামত নিয়ে কাজ করতে হবে।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নিজেদের আখের গুছিয়েছে, সাধারণ মানুষের কল্যাণে কিছুই করেনি। খেলাধুলার প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেকটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সারা দেশে আয়োজন করা হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনই হবে প্রধান উদ্দেশ্য।

স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পল্লবী-রূপনগরের নিম্ন আয়ের পরিবারদের সন্তানদের জন্য বিনামূল্যে পড়াশোনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বেকার যুবকদের জন্য সরকারি-বেসরকারি চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। ড্রেনেজ ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে ইতোমধ্যে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলীম মিরাজ। উপস্থিত ছিলেন মাহাবুব আলম মন্টু, সাজ্জাদ হোসেন, আসরাফ আলী গাজী, আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, আসলাম হোসেন গাজী, শহিদুল ইসলাম চান, সৈয়দা দিলারা ইসলাম পলি প্রমুখ।

এরআগে আমিনুল হক পল্লবী মিল্ক ভিটা মোড়ে বিএনপি নেতা এডভোকেট আলী আসরাফ লিটনের মা মরহুমা শাহানাজ বেগমের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com