1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল।

চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৫৩ রানের টার্গেট তাড়ায় ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশ, সিরিজ জয় নিশ্চিত করতে নেমে দ্বিতীয় ম্যাচে ১৬৭ রানের টার্গেট তাড়ায় হেরে যায় ২৩ রানে।

রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।

আগের দুই ম্যাচে একটি করে জিতেছে উভয় দল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যারাই জিতবে সিরিজ নিশ্চিত তাদেরই হবে।

ওয়ানডে সিরিজ শেষে হাঁটুর চোটের কারণে ৬ সপ্তাহ বিশ্রামে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় সিরিজের মাঝ পথেই জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেননি লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।

তবে শেষ টি-টোয়েন্টিতে অভিজ্ঞ পেসার মোস্তাফিজের খেলার সম্ভাবনা রয়েছে।

শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মেহেদী হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামিম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ/মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com