1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্ঘটনায় আহত তফিজুলের পাশে দাঁড়ালেন ইউএনও তানভীর আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪০৩ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের রিকশাচালক মোঃ তফিজুল ইসলাম রাজধানী ঢাকায় রিকশা চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রায় ২০ দিন আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যায় এবং তিনি চলাফেরায় পুরোপুরি অক্ষম হয়ে পড়েন।

জীবিকার তাগিদে রাজধানীতে গিয়ে এমন মর্মান্তিক পরিস্থিতির শিকার হওয়া তফিজুলের পরিবার বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও স্থানীয় অনলাইন পোর্টালগুলোতে তাঁর চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তার আবেদন ছড়িয়ে পড়ে।

খবরটি জানতে পেরে দ্রুত সাড়া দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ। তিনি মানবিক দায়িত্ববোধ থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সরাসরি তফিজুল ইসলামের বাড়িতে ছুটে যান। এ সময় তিনি তফিজুল ও তাঁর পরিবারের হাতে এক মাসের খাদ্যসামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ইউএনও তানভীর আহমেদ পরবর্তীতে উন্নত চিকিৎসার ব্যবস্থার আশ্বাসও প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা ইউএনও’র এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবানদেরও এমন সহানুভূতিশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com