1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ আটক- ৬

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশি-বিদেশি অ- স্ত্র ও নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই ) ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।
মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের কমান্ডার কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর আর্মি ক্যাম্প ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে শিরখাড়া থেকে ৭ দশমিক ৬৫ মি.মি ১টি পিস্তল,৭.৬৫ মিঃ মিঃ পিস্তলের ম্যাগাজিন একটি,৬৫ মিঃ মিঃ পিস্তলের এ্যামো পাঁচ রাউন্ড,ইয়ার গান একটি, ইয়ার গানের কার্টিজ ১২০ রাউন্ড, ৩০৩ কাটা রাইফেল একটি,বেজবল ব্যাট একটি,স্টিলের গিয়ার চাকু দুটি,চাইনিজ কুড়াল দুটি,রামদা সাতটি,বল্লম একটি,টেটা ১৮টি, গাঁজা এক পুড়িয়া,টর্চ লাইট একটি, পাসপোর্ট একটি,এনআইডি কার্ড একটি,মোবাইল ফোন পাঁচটি,ট্যাব একটিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com