1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় রাস্তায় পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত আরও ১৪ সেনা।

ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার (৮ জুলাই) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সোমবার রাত ১০টার কিছু পর গাজার বেইত হানুনে স্থল অভিযানের সময় সৈন্যরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পুঁতে রাখা বোমার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারের চেষ্টা সময় অনেকে গুলিবিদ্ধ হন। আহত ১৪ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা হলেন সার্জেন্ট মেইর শিমন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ (২০)। নিহত বাকি সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইডিএফ।

উল্লেখ্য, নেটজাহ ইহুদা ব্যাটালিয়ন বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে একটি অভিযানের অংশ হিসেবে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com