1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

বিচ্ছেদের লড়াইয়ে এবার জোলির জয়, বিচারক বদল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০১৬ সালে ডিভোর্সের আবেদন করেছিলেন হলিউডের তারকা অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু সেই আবেদনের এখনো সুরাহা হয়নি। মূলত, ৫ সন্তানের অভিভাকত্ব নিয়ে সাবেক স্বামী ও প্রেমিক ব্রাড পিটের সঙ্গে তার বিরোধ।

বিচারক রায়ে সন্তানদের যৌথ অভিভাবকত্বের পক্ষে মত দিয়েছিলেন। পরে মামলা থেকে বিচারককেই বদলে দেওয়ার আবেদন জানান জোলি। তার সেই আবেদন মঞ্জুর হয়েছে। বদলে দেওয়া হয়েছে বিচারককে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালত ওই রায় দিয়েছেন। আদালত জানিয়েছেন, বিচারক জন আউডারকির্ক পিটের আইজীবীর সঙ্গে তার লেনদেনের তথ্য প্রকাশ করেননি। যা নৈতিকতা বহির্ভূত। এতে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবেন কী না তা নিয়ে সন্দেহ থেকে যায়।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিটি করার সময় ব্রাড ও জোলির পরিচয়। ২০১৪ সালে বিয়ে করার আগে তারা একসঙ্গে ছিলেন ১০ বছর। তবে বিয়ের দুই বছরের মাথায় ২০১৬ সালে ভেঙে যায় ব্রাঞ্জেলিনা জুটি। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com