1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ–হেলিকপ্টার বিধ্বস্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৭৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: এগারোতম দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল চলমান সংঘাত। এরই মধ্যে এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ‘পরম বন্ধুকে’ পাশে পেয়ে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে ইসরায়েল। সবশেষ ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ‘মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া’ হয়ে ওঠা দেশটি।

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতির মাধ্যমে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

ওই বিবৃতিতে তারা জানিয়েছে, হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত–মনুষ্যবাহী আকাশযান।

এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ ও এএইচ ১ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেইসঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com