1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

ইসরায়েলের ৫০ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে, জাতিসংঘে ইরাকের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইসরায়েলি ৫০টি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি।

শুক্রবার (২০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা পরিষদকে জানান তিনি।

আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি বলেন, প্রথমে ২০টি বিমান প্রবেশ করে। পরে আরও ৩০টি বিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এসব বিমান বসরা, নাজাফ ও কারবালা শহরের ওপর দিয়ে চলে যায়। যা আকাশসীমা লঙ্ঘন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

তিনি আরও বলেন, এসব বিমান সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকা থেকে এসেছে।

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরাইলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরাইলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। ৮ম দিনে গড়িয়েছে ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুদেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com