1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ইরানের পর পাকিস্তান, সাবেক ইসরায়েলি মন্ত্রীর হুমকি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ পাকিস্তানকে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মেইর মাসরি। তিনি বলেছেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিকমাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বে টুইটার) আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন।

মেইর মাসরি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই, তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে।

এদিকে, সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানান। কেউ কেউ বলেন, এমন বক্তব্য পাকিস্তানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে। আবার অনেকে ইঙ্গিত দেন, পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও, তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি।

এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন। তিনি বলেন, আমাদের বার্তা খুবই পরিষ্কার-ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়। পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম বলেও জানান তিনি।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সামাজিকমাধ্যমে ঘুরতে থাকা কিছু গুজবেও দাবি করা হচ্ছিল, পাকিস্তান ইরানের ওপর আক্রমণের জবাবে ইসরায়েলে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তবে পাকিস্তানি সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com