1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন

ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ অভিযান শুরু করে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে ইসলামিক বিপ্লব গার্ড কর্পসের (আইআরজিসিতে) উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, দেড় শতাধিক স্থানে এই হামলা চালানো হয়।

তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরান বিশেষ করে নেভাতিম ও ওভদা ঘাঁটি দুটোকে লক্ষ্য করে, কারণ এই ঘাঁটি দুটোই ছিল ইরানে হামলা চালাতে ব্যবহৃত প্রধান কেন্দ্র ও কমান্ড ও ওয়ারফেয়ার ঘাঁটি।

এ ছাড়া রাজধানী তেল আবিবের কাছে টেল নোফ ঘাঁটি, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনাও হামলার কবলে পড়ে।

অপারেশনটি কয়েকটি পর্বে শেষ হয় এবং মোট কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা অনেক স্থানে প্রবল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটায়।

ইরানি কমান্ডাররা বলছেন, এটি ছিল ইরানি ভূখণ্ড ও পারমাণবিক বিশেষজ্ঞ ও সেনা কমান্ডারদের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হামলার জবাব।

দেড় শতাধিক স্থানে আঘাত হেনে ইরান স্পষ্ট করেছে, যে কোনো হামলা বা অপরাধ বিনাদণ্ডে পার পাবে না।

ইরানি বিপ্লবের নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইসরায়েল যে অপরাধ করেছে, তার জন্য ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিণতি অপেক্ষা করছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com