1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

ঈদে মেহজাবীনের একডজন নাটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ঈদ উপলক্ষে বরাবরই দর্শককে বিশেষ কিছু উপহার দিয়ে থাকেন তিনি। করোনা সংকটের কারণে গত বছর ঈদের কাজ করতে পারেননি। চলতি বছরের ঈদুল ফিতরে বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছিলেন। ঈদুল আজহা উপলক্ষে নতুন কিছু নাটক উপহার দেবেন এই অভিনেত্রী।

ঈদুল আজহার অনুষ্ঠানমালায় বিভিন্ন টেলিভিশন ও ইউটিউবে মুক্তি পাবে মেজাবীনের ১২টি নাটক-টেলিফিল্ম। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেন, ‘ঈদুল আজহায় আমার অভিনীত ১০-১২টি নাটক প্রচার হবে। বরাবরই চরিত্রের দিকে ফোকাস রাখি। ঈদের নাটকের ক্ষেত্রেও কোনো ছাড় দিইনি। আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শকের উপর নির্ভর করছে।’

নাটক-টেলিফিল্মের তালিকায় রয়েছে—‘শনির দশা’, ‘ঘটনা সত্য’, যদি কোনদিন’, ‘মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড’, ‘পুনর্জন্ম’, ‘চুমকি চলেছে’, ‘আলো’, ‘চিরকাল আজ’ প্রভৃতি।

‘শনির দশা’ নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। ‘যদি কোনদিন’ পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। ‘মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড’ পরিচালনা করেছেন রুবেল হাসান। সবকটি নাটকে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। ‘ঘটনা সত্য’ নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো। মহিদুল মহিম পরিচালিত ‘চুমকি চলেছে’ নাটকে মেহজাবীনের বিপরীতে দেখা যাবে খায়রুল বাশারকে। সবগুলো নাটক সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

থ্রিলার গল্প নিয়ে ‘পুনর্জন্ম’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো। এটি চ্যানেল আইয়ে প্রচার হবে। একই নির্মাতা এই জুটিকে নিয়ে নির্মাণ করেছেন ‘চিরকাল আজ’ নাটকটি। মাহমুদুর রহমান হিমি পরিচালনা করেছেন ‘আলো’ নাটকটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। এ দুটি নাটক প্রচার হবে আরটিভিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com