1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

স্বামীর পর্নোছবির ব্যবসায় শিল্পাও জড়িত!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোছবি তৈরির অভিযোগ গ্রেপ্তার হওয়ার পর আরও কিছু তথ্য তদন্ত কর্মকর্তারা সংগ্রহ করেছেন। এসব থেকে মুম্বাই পুলিশের ধারণা, স্বামী রাজের পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে শিল্পাও জড়িত ছিলেন। হাতে সুষ্পষ্ট প্রমাণ পেলেই তাকে জিজ্ঞিসাবাদের জন্য তলব করা হবে।

স্বামী রাজ কুন্দ্রা সোমবার গ্রেপ্তার হওয়ার পরেই শিল্পা চলে যান মায়ের কাছে। আপাতত তিনি সন্তানদের নিয়ে বোন শমিতা শেঠির সঙ্গে থাকছেন বান্দ্রার বাংলোয়। মঙ্গলবার নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর শ্যুটেও আসেননি তিনি। তার অনুপস্থিতির প্রকৃত কারণও জানাননি কাউকে। তদন্তে নেমে তাই এ দিকটি খতিয়ে দেখছে প্রশাসন।

এদিক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন মুম্বাইয়ে যুগ্ম নগরপাল (অপরাধ শাখা) মিলিন্দ ভরাম্বে। তার দাবি, যারা ইতিমধ্যেই পনোগ্রাফির শিকার তাদের এগিয়ে আসার আবেদন জানিয়েছে মুম্বই প্রশাসন। অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করে তারা তথ্য-প্রমাণ দিলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি, তদন্তও দ্রুত গতিতে এগোবে।

প্রাথমিক তদন্তে আরো জানা গেছে, ২০১৯ এর ফেব্রুয়ারিতে রাজ ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা খোলেন। তার ছ’মাস পরেই সংস্থাটি ‘হটশট’ নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিলো। তদন্তকারী অফিসারদের দাবি, যা প্রশাসনের কাছে পর্ন অ্যাপ নামে চিহ্নিত। অন্য দিকে, মঙ্গলবার রাজ কুন্দ্রাকে শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে নাচের রিয়্যালিটি শো-এর সেট থেকে জানা গিয়েছে, শ্যুট থেকে আপাতত দূরেই থাকবেন শিল্পা শেঠি। তাই আগামী পর্বগুলোতে তাকে দেখা যাবে না। তার শূন্যস্থান ভরাট করতে আসছেন কারিশমা কাপুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com