1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনের সিদ্ধান্ত।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৫৭ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী :
রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা শুক্রবার (২ মে) স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেনের উপস্থাপনায় সভায় পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাশিম, খোকসা আবু তালেব ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি মোল্লা মাজেদ, কবি মো. এবাদত আলী সেখ, চক্ষু চিকিৎসক কাজী নাজমুল হক, সাংবাদিক সেলিম মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় পাংশার সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অতীত ঐতিহ্য ধরে রাখতে নবীন ও প্রবীণ লেখকদের সমন্বয়ে সাহিত্য চর্চা কার্যক্রম জোরদার করণ এবং আসন্ন রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
(কাপশনঃ পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহিদুর রহমান শুক্রবার সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভায় বক্তব্য রাখেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com