1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

লোকে সাকিবের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কীভাবে: মুশফিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‘সাকিব হাসলে হাসে বাংলাদেশ’- এমনটাই সর্বজন বিদিত। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না সাকিব।

নিউজিল্যান্ড সফরে যাননি। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে না গিয়ে গেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে। সেখানে ৩ ম্যাচ খেলে কেকেআর একাদশে জায়গা হারালেন। সে তিন ম্যাচে ব্যাট থেকে আসল মোটে ৩৮ রান!

এরপর শ্রীলংকারর বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তার ব্যাট থেকে আসে মাত্র ১৯ রান! রান পাননি ঢাকা প্রিমিয়ার লিগেও। ৮ ম্যাচে সর্বসাকুল্যে ১২০ রান করেন তিনি।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে সাকিব ফেরেন মাত্র ৩ রান করে। আর প্রথম ওয়ানডেতে ২৫ বলে ১৯ রান করে আউট হন সাকিব।

প্রশ্ন ওঠে- কী হলো সাকিবের? পারফরম্যান্স নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি সাকিবকে। বিশেষ করে ডিপিএলে মুশফিকের উইকেটটি না পেয়ে স্টাম্পে লাথি মারার কাণ্ডের পর বিশ্বজুড়েই সমালোচিত হয়েছেন সাকিব।

আর সেই মুশফিকই এবার হুঙ্কার ছাড়লেন – সাকিবের বিরুদ্ধে লোকে কথা বলার সাহস পায় কিভাবে?

রোববার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সাকিবের অপরাজিত ৯৬ রানে ভর করেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

মিডলঅর্ডারদের ব্যর্থতায় এক পর্যায়ে হারের শঙ্কায় ভুগছিল বাংলাদেশ। সেখান থেকে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গী করে ৫০তম ওভারে জয় ছিনিয়ে আনেন সাকিব।

বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৯৬ রানের ম্যাচ জেতানো দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা পুরষ্কারও গেছে সাকিবের হাতে।

ম্যাচ জয়ের পর সাকিবের প্রশংসায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তিনি লিখেছেন, ‘সিরিজ জয়ের জন্য অভিনন্দন আমার ছেলেদের। ফর্ম সাময়িক, জাতটা স্থায়ী। আমি বুঝি না, কয়েক ইনিংস ব্যর্থ হলেই লোকে সাকিবের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় কিভাবে? সে একজন কিংবদন্তি এবং চিরদিনই বাংলাদেশের জন্য কিংবদন্তি হয়ে থাকবে।’

‘ওয়েল ডান সাকিব, মাই বয়!’

প্রসঙ্গত, জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট ম্যাচটি খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না মুশফিক। করোনাক্রান্ত বাবা-মায়ের পাশে থাকতে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দেশে ফেরেন মি. ডিপেন্ডেবল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com