1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

চেনা রূপে ফিরছেন পরীমনি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক: চিত্রনায়িক পরীমনি সম্প্রতি ব্যক্তিগত জীবনে বেশ কিছু ঝড়ের সম্মুখীন হয়েছেন। তবুও ভেঙে পড়েননি তিনি। চেষ্টা করেছেন ঘুরে দাঁড়ানোর। এবার এই চিত্রনায়িকা ফিরছেন তার আপন রূপে।

আগামী ১০ আগস্ট থেকে সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি। এমনটাই জানা গেল, তারই একটি পোস্টে। গতকাল পরী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন নির্মাতা রাশিদ পলাশ ও লেখক গোলাম রাব্বানীর সঙ্গে। ছবিগুলোর সূত্র ধরে জানা যায়, শিগিরই শুরু হতে যাচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং।

নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, চট্টগ্রামের কয়েকটি লোকেশন দেখে এসেছেন তারা। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ আগস্ট থেকে সেখানে শুরু হবে ‘প্রীতিলতা’র কাজ। সে বিষয়েই নায়িকার সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে, ‘প্রীতিলতা’ নির্মিত হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে ঘিরে। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। এতে কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে একটি গান থাকছে।

উল্লেখ্য, পরীমনিকে সবশেষ দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। সিনেমাটি মুক্তি পায় গত মার্চে। এতে তার সঙ্গে ছিলেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, রওনক হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com