1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায়

ময়মনসিংহ মেডিকেলে ১৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে আক্রান্ত হয়ে ৯ জন এবং উপর্গ নিয়ে আরো ৪ জনসহ মোট ১৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত একদিনে ৮৫৪টি নমুনা পরীক্ষা করে ২৩২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৬ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রুবেল মিয়া (৬০), ফুলবাড়িয়ার ইমান আলি (৭২), ফুলপুরের জামিলা বেগম (৬৫), মুক্তাগাছার আব্দুল কাদের (৭০), জামালপুর সদরের নবাব আলি (৭০), শেরপুর সদরের সুলতানা (৬২), টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুর সালাম (৬৭), নেত্রকোনা সদরের রোকেয়া (৬৭) ও কেন্দুয়ার সাথিয়া (৫৫)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৬০), আবু বকর (৫২), গাজীপুর সদরের লিটন সরকার (২৩), কুড়িগ্রামের রৌমারী উপজেলার মো. তাইজুদ্দিন (৭৫)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com