1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে আ.লীগ: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গন তার মধ্যে বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ।

শুক্রবার রাজধানীতে পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এখন মেধার চর্চা হবে। সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করছে; কিন্তু এক সময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি, তরুণ সমাজের মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হতে হবে।

ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকোর ক্রিকেটে বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষ সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।

তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট সারাদেশে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা করে সমাজকে গড়ে তুলতে হবে। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে পারে সেই কামনা করি।

খেলার শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুক হক।

উদ্বোধনী বক্তব্যে আমিনুল হক বলেন, আমরা এমন একটি ক্রীড়াঙ্গন চাই,যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদকমুক্ত একটি জাতি তৈরি করতে পারব। একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

তিনি বলেন,সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা সেই ক্রীড়াঙ্গন দেখতে চাই- যেই ক্রীড়াঙ্গন হবে দলীয় ও রাজনীতিকরণ মুক্ত। বাংলাদেশের প্রত্যকটি মানুষের জন্য-তৃনমুল সাধারণ মানুষের জন্য হবে সেই ক্রীড়াঙ্গন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড.মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট প্রধান সমন্বয়ক আক্তার হোসেন ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী,এছাড়াও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এ বি এম এ রাজ্জাক, আতাউর রহমান চেয়ারম্যান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,তুহিরুল ইসলাম তুহিন,এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন,হাজী মোঃ ইউসুফ,শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু,মহানগর উত্তর এর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর সদস্য আলী আকবর আলী,সাজ্জাদ হোসেন মোল্লা, নুরুল হুদা ভূঁইয়া নূরু,মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান,এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল,তাসলিমা রিতা প্রমুখ।

উদ্বোধনী খেলায় পল্লবী ও দক্ষিণখান থানার মধ্যে গোলশূন্য ড্র হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com