1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২ হাজার পঁচিশ শুভ উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২ হাজার পঁচিশ শুভ উদ্বোধন

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :
কালিহাতীতে শুরু হলো বহুল প্রতীক্ষিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২ হাজার পঁচিশ । একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা হলরুমের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার আছাদুজ্জামান , উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আশরাফ আলী, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন পণ্ডিত, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, সহ-সভাপতি মাসুদুল আলম সিদ্দিকী স্বপন ও সাধারণ সম্পাদক বিপ্লব সরকার এবং কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন ও সাধারণ সম্পাদক বাদশা। অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ:
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় সংগঠনগুলো। অংশগ্রহণকারী দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে:

“ক” গ্রুপ
বল্লা ইউনিয়ন পরিষদ, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ
ন্যাশনাল ব্যাংক পিএলসি।

“খ” গ্রুপ
ফায়ার সার্ভিস, পাইকড়া ইউনিয়ন পরিষদ, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ

“গ” গ্রুপ
পারখী ইউনিয়ন পরিষদ, কালিহাতী থানা, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদ

“ঘ” গ্রুপ
উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা কৃষি অফিস, বাংড়া ইউনিয়ন পরিষদ
“ঙ” গ্রুপ
সল্লা ইউনিয়ন পরিষদ, দশকিয়া ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী

“চ” গ্রুপ
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, আনসার ব্যাটালিয়ন, কালিহাতী পৌরসভা

“ছ” গ্রুপ
নাগবাড়ী ইউনিয়ন পরিষদ, এলেঙ্গা পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

“জ” গ্রুপ
নারান্দিয়া ইউনিয়ন পরিষদ, কোকডহরা ইউনিয়ন পরিষদ, সহদেবপুর ইউনিয়ন পরিষদ

 

উদ্বোধনী বক্তৃতা:
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের টুর্নামেন্ট শুধু ক্রীড়া চর্চার মাধ্যমেই নয়, বরং সমাজে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়ানোর জন্যও গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে।”

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস:
টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকাবাসী এবং ক্রীড়াপ্রেমীরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা উচিত।

এই টুর্নামেন্টের খেলা চলবে কয়েকদিন ধরে এবং প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। আয়োজকদের মতে, বিজয়ী দলকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com