1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান

বার্লিনে নগ্নবক্ষে নারীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : উন্মুক্ত বক্ষে সন্তানদের সঙ্গে নিয়ে বার্লিনে ওয়াটারপার্কে সূর্যস্নান করছিলেন ফরাসি নারী গাব্রিয়েল লেব্রেটন। কিন্তু টপলেস থাকার কারণে পুলিশ তাকে ওই ওয়াটারপার্ক থেকে জোরপূর্বক উঠিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে জার্মানির বার্লিনে মারিয়ানেনপ্লাটজে গতকাল শনিবার দুপুরে নারীরা নগ্নবক্ষে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এর নাম দেয়া হয়েছিল ‘নো নিপল ইজ ফ্রি আনটিল অল নিপলস আর ফ্রি’।

হেডোনিস্ট ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান এই বিক্ষোভের আয়োজন করে। তাদের ওয়েবসাইটে সবার জন্য সমতা দাবি করা হয়েছে। সব নারীর বক্ষকে ‘বিউটিফুল’ বলে আখ্যায়িত করা হয়েছে।

এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়, টপলেস ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন মূলত নারীরা। তাদের বক্ষদেশ ছিল পুরো উন্মুক্ত। তবে স্পর্শকাতর স্থান কালো কালি দিয়ে ঢাকা ছিল। এক্ষেত্রে ব্যবহার করা হয় বডি পেইন্টিং। এসব নারী সাইকেলে চড়ে বিক্ষোভ করেন। তাদের সঙ্গে কিছু পুরুষও যোগ দেন। তারা নারীদের বক্ষবন্ধনী পরে ছিলেন। এ সময় যুবতীদের বুকে পিঠে লেখা ছিল ‘ফ্রি দ্য বুবস’। ‘মাই বডি, মাই চয়েস’।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, গাব্রিয়েল লেব্রেটন ও তার এক বন্ধু দুই সন্তানকে নিয়ে ওয়াটারপার্কে গিয়েছিলেন সাঁতার কাটতে। তিনি একটি সুইমস্যুট পরছিলেন। এ সময় তাকে বক্ষবন্ধনী পরতে নির্দেশ দেয় পুলিশ। কেন তাকে তা পরতে হবে, তা নিয়ে বার বার প্রশ্ন করেন তিনি । শরীরের উপরের অংশে কিছু পরতে অস্বীকৃতি জানান গাব্রিয়েল। তিনি বলেন, পুরুষরা খালি গায়ে সানবাথ করতে পারলে, তিনি কেন পারবেন না।

উল্লেখ্য, জার্মানিতে শরীরের আংশিক নগ্ন রাখা আইনগতভাবে নিষিদ্ধ নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com