1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে বক্তব্য; উন্নত বিশ্বের সহায়তা কামনা
নিজস্ব প্রতিবেদক : পিএনএস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। তিনি এ লক্ষ্যে উন্নত বিশ্বের সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সম্মেলনে ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, সরকার উদ্ভাবনী প্রযুক্তি ও আধুনিক স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে তুলতে প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।
হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে বিশ্বের ৪৫টি দেশের সরকারপ্রধানদের স্ত্রী, ফার্স্ট লেডি, ফার্স্ট জেন্টেলম্যান ও সমমর্যাদার প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিশুদের সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে।
ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com