1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশার সঙ্গে ধাক্কা লেগে আফসানা করিম রাফি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আফসানা করিম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি শেরপুরে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন।

খোঁজ নিয়ে জানা যায়, নতুন কলা ভবনের সামনে থেকে হেঁটে যাওয়ার সময় পাশ থেকে রিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা সব গেট থেকে আপাতত রিকশা চলাচল বন্ধ করে দিয়েছি।

এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ বলেন, আহত শিক্ষার্থীকে অচেতন অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হলে আমরা শারীরিক কোনো সাড়া পাইনি। আমরা ক্লিনিক্যালি নিশ্চিত হওয়ার জন্য দ্রুত ইসিজি করি এবং নিশ্চিত হই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মেডিকেলে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com