1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে এ জাতীয় দিবস উদযাপন করতে পারে এবং সেখানে যাতে কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা না ঘটতে পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। আরো যাতে ভালো করা যায়, সে পদক্ষেপ নেয়া হচ্ছে।

উপদেষ্টা আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি এতে সভাপতিত্ব করেন।

উপদেষ্টা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে অর্জিত বিজয় কারো একার নয়। এতে সবার অংশগ্রহণ ছিলো। তাই এ বিজয় দিবস সবার, সব বাংলাদেশীর। তিনি এসময় সকলের অংশগ্রহণে ভালোভাবে বিজয় দিবস উদযাপিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস যাতে সবার অংশগ্রহণে সুন্দরভাবে উদযাপিত হয, সে বিষয় সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় পতাকার সঠিক রং, মাপ ও সঠিক নিয়মে উত্তোলন করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া রাস্তায় যাতে ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েও আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, বিজয় দিবসে যাতে ভালোভাবে আলোকসজ্জা করা হয় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে।

সভায় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম এনডিসি-সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com