1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশ : ভূমি উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিভাগীয় কমিশনাদেরকে মাঠ পর্যায়ে স্বচ্ছ ,জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিয়ে অধিকাংশ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সেবা প্রার্থী মানুষকে অনলাইনে নামজারি, হোল্ডিং নম্বর, ভূমি কর ও দাখিলা পদ্ধতিসহ সরকারের চলমান ডিজিটাইলেজেশন কার্যক্রম বিষয়ে ব্যপকভাবে সচেতন করতে হবে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত যুগোপযোগী প্রশিক্ষণদান কর্মসূচি অব্যাহত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এলাম্‌স কর্মসূচি আয়োজিত রাজধানীর তেজগাঁও, গুলশান, ক্যান্টনমেন্ট ও মোহাম্মদপুর থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য তেজতুরী বাজার মডেল শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এ এস এম সালেহ আহমেদ বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধে তেজতুরী বাজার মৌজাকে পাইলটিং এর আওতায় আনা হয়েছে। এ কার্যক্রমে ভূমি মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ কার্যক্রমের সুফল পর্যায়ক্রমে ঢাকা জেলার ১৯ টি সার্কেলের সব মৌজায় বাস্তবায়ন করতে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে উদ্বোধনকৃত মডেল মৌজা হতে প্রাপ্ত অভিজ্ঞতালব্দ জ্ঞান কাজে লাগাতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com