1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের সমর্থন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের কাজকে সমর্থন করে যুক্তরাজ্য।

শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় এসে এ কথা বলেন তিনি। যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, আগস্টে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর থেকে দায়বদ্ধতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাজ এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরির জন্য যুক্তরাজ্য তার সমর্থন দিয়ে আসছে। রোহিঙ্গা শরণার্থীদের এবং বাংলাদেশি সম্প্রদায়গুলোকে সমর্থন করার জন্য যুক্তরাজ্যের নতুন তহবিল ঘোষণা করতে পেরে আমি গর্বিত। যেগুলো তাদের প্রয়োজনীয় পরিষেবা এবং সহায়তা দিয়ে থাকে।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা সফরকালে ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসনের জন্য যুক্তরাজ্যের চলমান সহায়তা নিয়ে আলোচনা করবেন।

ক্যাথরিন ওয়েস্ট বাংলাদেশের গণতান্ত্র পুনরুদ্ধারের জন্য যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনা করতে ছাত্রনেতা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং যুক্তরাজ্য সরকার কীভাবে দৃঢ় সম্পর্ক তৈরি করতে ও পারস্পরিকভাবে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে পারে, সে বিষয়ে আলোচনা করতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com