1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

প্রোটিয়াদের পেস দাপটে ১০৬ রানেই শেষ টাইগারদের ব্যাটিং

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে। এই ইনিংসটি মিরপুরে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন টেস্ট স্কোর। এর আগে, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে আজকের এই ১০৬ রান শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে করা বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

দক্ষিণ আফ্রিকার বোলাররা পুরো ম্যাচে নিয়ন্ত্রণে রেখেছেন বাংলাদেশকে। কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার এবং কেশব মহারাজ দারুণ বোলিং করে তিনটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া ডেন পিট একটি উইকেট তুলে নিয়েছেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তাইজুল ইসলাম, যিনি ১৬ রান যোগ করেছেন দলের জন্য।

দলের শুরুটা খুবই বাজে হয়েছিল। মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সাদমান ইসলাম, মুমিনুল হক, এবং নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হন প্রোটিয়া পেসারদের মোকাবিলা করতে। এরপর মুশফিকুর রহিম এবং লিটন দাসের উইকেট তুলে নেন রাবাদা, যিনি নিজের ৩০০তম টেস্ট উইকেটও পূর্ণ করেন। ফলে ৪৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার মহারাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষ দিকে তাইজুল ইসলাম এবং নাঈম হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজন মিলে ২৬ রানের নবম উইকেট জুটি গড়েন। যদিও ১০০ পেরিয়ে যাওয়ার পর নাঈম ৮ রানে আউট হন এবং শেষ পর্যন্ত ১০৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com