1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

ঢাবিতে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আরবি বিভাগের শিক্ষার্থী আশিক বিল্লাহ।

গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। জানাজার পর শহীদ সিনওয়ারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যে যান।

জানাজার আগে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম অপু। তিনি বলেন, রসুল স. যেমন ওসমান রা. কে হত্যা করা হয়েছে এমন একটি খবর আসার পরে সাহাবিদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে অবশ্যই তার রক্তের বদলা নিতে হবে, আমি আমার ছাত্র ভাইদের থেকে ওয়াদা নিতে চাই, আমরা পৃথিবীর সব জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবো।

বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জাতিসংঘ একটি পুতুল সংগঠনে পরিণত হয়েছে। তারা দাবি করে তারা গণতন্ত্রের পক্ষে কাজ করে। অথচ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে ১৪৩ টি দেশ মত দেওয়ার পরও জাতিসংঘ সে কাজটি করছে না। মুসলমান বিশ্বের কাছে আমরা দাবি জানাই, আপনারা নতুন একটি জোট গঠন করুন যেটি আমাদের মুসলমানদের স্বার্থ রক্ষায় কাজ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com