1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

বিপিএলের ড্রাফটে দেশের ১৮৮ ক্রিকেটার, কার দাম কত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরকে সামনে রেখে নিলামে সব মিলিয়ে ১৮৮ জন দেশি ক্রিকেটারের নাম জানা গেছে। আগামী ১৪ অক্টোবর ঢাকার এক অভিজাত হোটেলে করা নিলামে জানা যাবে কোন ক্রিকেটার কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন।

ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরি ক্রিকেটারদের প্রতি ৭ ফ্র্যাঞ্চাইজির নজর রয়েছে। দেশের তারকা ক্রিকেটাররাই আছেন এই ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।

তালিকাটি থেকে চাইলে খেলোয়াড়দের রিটেনশন করতে পারবে ফ্র্যঞ্চাইজিগুলো।

শোনা যাচ্ছে, অনেককে নাকি করেছেও দলগুলো। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। সেটা আগামীকাল জানা যাবে। কারণ, তিনজনের ‘রিটেনশন/ডিরেক্ট সাইনিং’ তালিকা বিসিবিতে জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল।

‘এ’ ক্যাটাগরির তালিকার ভিত্তিমূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। ৪০ লাখ টাকার ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতেও ১২ জন ক্রিকেটার আছেন। এই ক্যাটাগরির উল্লেখযোগ্য ক্রিকেটার হচ্ছেন তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে ‘সি’ ক্যাটাগরির ২২ ক্রিকেটারের তালিকায় আছেন ইমরুল কায়েস, নাহিদ রানা, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয় ও মমিনুল হকরা। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

‘ডি’ ক্যাটাগরিতে আছে ২৮ ক্রিকেটার। ২০ লাখ টাকার ভিত্তিমূল্যের ক্যাটাগরির তালিকায় আছেন- আকবর হোসেন, জিসান আলম, রিপন মণ্ডল, রুবেল হোসেনরা। ‘ই’ ক্যাটাগরির ৫১ ক্রিকেটারের বিপরীতে বাকি ৬৩ ক্রিকেটার আছে ‘এফ’ ক্যাটাগরিতে। ‘ই’ শ্রেণির ১৫ লাখ টাকার বিপরীতে ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১০ লাখ টাকা।

অর্থাৎ আগের মৌসুম থেকে এবার পারিশ্রমিক কিছুটা কমেছে। গতবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫, ‘এফ’ ১০ ও জি ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর এবার বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com