1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

ভারতেই অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ভারতের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হায়দরাবাদে আগামী ১২ অক্টোবর সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। ইতিমধ্যে বিসিবিকে নিজের অবসর ভাবনা জানিয়েছেন ৩৯ ছুঁই ছুঁই এই ব্যাটার।

দলীয় সূত্রে জানা গেছে, এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি ছাড়ছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও দু’এক বছর দেখা যেতে পারে অভিজ্ঞ এই রিয়াদকে।

টি-টোয়েন্টিতে লম্বা সময় বিরতিতে ছিলেন রিয়াদ। তবে সর্বশেষ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েও কার্যকরী কোনো ইনিংস খেলতে পারেননি তিনি। এরপর থেকেই এই সংস্করণে তার ভবিষ্যত নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে থাকে। সর্বশেষ ভারত সিরিজ শুরুর আগেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

যদিও তিনি বলেছিলেন, বিষয়টি নিয়ে বোর্ড ও নির্বাচকদের সঙ্গে কথা বলবেন রিয়াদ। এবার জানা গেছে, বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। হায়দরাবাদেই শেষ হচ্ছে তার ক্যারিয়ার।

২০২১ সালে জিম্বাবুয়ে সিরিজে টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছিলেন মোটামুটি নিয়মিতই। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। লম্বা সময় পর ফিরেও তেমন কোনো সুবিধা করতে পারেননি। এবার তাই ব্যর্থতাকে সঙ্গী করে বিদায় নিচ্ছেন ভারতের মাটিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com